বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনলেন চালক!

news-image

অনলাইন ডেস্ক : চলন্ত ট্রেন থামিয়ে ঝালমুড়ি কেনার অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন এক ট্রেন চালক। ঢাকা- নারায়ণগঞ্জ রুটের চলাচলকারী এক ট্রেন চালকের ট্রেন থামিয়ে ঝালমুড়ি কেনার ঘটনাটির ভিডিও সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

তবে মঙ্গলবার সেই ট্রেনের চালক কে ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে চাননি নারায়ণগঞ্জ রেলস্টেশনের কোনো কর্মকর্তাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও তে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে ট্রেনের চালক শহরের অদূরে উকিলপাড়া এলাকার রেল লাইনের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।

ভিডিওটি ধারণ করেছেন ওই এলাকার দিপ্ত সাহা নামে এক ব্যক্তি। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জানান, বিষয়টা প্রায় ৫-৬ দিন খেয়াল করেছি। প্রায়শই সন্ধ্যায় বা রাতে ঢাকাগামী বা ঢাকা থেকে আসা ট্রেনটি এই এলাকায় স্লো হয়ে থেমে যায়। সোমবার ভিডিও ধারণ করেছি।

নারায়ণগঞ্জ রেল স্টেশনের সদ্য অবসরে যাওয়া স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি ট্রেন ৪০ মিনিটের মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পৌঁছানোর কথা। সেখানে কখনো কখনো ৫০ মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় লাগে।

ঝালমুড়ি কেনার ব্যাপারে নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, আমি এখনো এমন কোনো ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা