,

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতিকর্মী তনন হত্যা মামলার আসামি গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি আফজাল আহমেদ(৪৮)কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। বুধবার সকালে আসামী আফজালকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার  পুলিশ হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাকে গ্রেফতার করেছে।  আফজাল আহমেদ হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে।
 নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিচুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আফজালসহ এজাহার ভুক্ত  দুজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য,গত ৯ নভেম্বর নাসিরনগর উপজেলার আলিয়ার গ্রামে পূর্ব বিরোধের জেরে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈয়দ মোনাব্বির আহমেদ তনন (২৫) নামে এক সংস্কৃতিকর্মী খুন হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য