,

৬৫ ফুট পানির নিচেও সচল আইফোন ১২

news-image

অনলাইন ডেস্ক : আইফোন ১২ মডেলের পানিরোধী ক্ষমতা দেখে অবাক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশ্লেষকেরা। অ্যাপল তাদের সাপোর্ট পেজে যে নির্দেশনা দিয়েছে, তার থেকেও অনেক বেশি গভীর পানির নিচে এই সংস্করণের ফোনটিকে রেখে তেমন গুরুতর কোনো সমস্যা পায়নি সংবাদমাধ্যমটি।

মিশন রোবটিক্সের মাধ্যমে আইফোন ১২ মডেলের চারটি ফোন প্রথমে ১৯.৬ ফুট পানির নিচে রাখে সিনেট। ৩০ মিনিট পর উঠিয়ে দেখা যায়, সব ফিচার স্বাভাবিকভাবে কাজ করছে। এসময় লেক তাহোর পানির তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

এরপর দ্বিতীয় পরীক্ষায় ৬৫ ফুট (২০ মিটার) পানির নিচে নেয়া হয় আইফোন ১২-কে। তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

৩০ মিনিট পার হওয়ার পর আরও দশ মিনিট বেশি পানির নিচে রাখা হয় ফোনটিকে। এভাবে মোট ৪০ মিনিট বাদে ফোন তুলে পরীক্ষা করেন বিশ্লেষকেরা।

সিনেট লিখেছে, ‘অবাক করার বিষয় হলো প্রত্যেকটি জিনিস স্বাভাবিক কাজ করেছে। স্ক্রিনের প্রতিক্রিয়ায় কোনো সমস্যা হয়নি। ভলিউম এবং পাওয়ার বাটন ছিল নরমাল। দুই ক্যামেরাও একই রকম।’

এরপর ফোনটিকে ৭২ ঘণ্টা ধরে শুকিয়ে চূড়ান্ত পরীক্ষা করা হয়। দীর্ঘমেয়াদি কোনো সমস্যা হচ্ছে কি না, সেটি ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।

এসময় স্ক্রিনে কুয়াশার মতো কিছুটা আস্তরণ দেখা গেছে। তবে ব্যাটারি এবং অন্যসব ফিচার স্বাভাবিকই ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য