,

ফের নির্বাচনে লড়তে চান ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপুল ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেও ফল মেনে না নিয়ে নানা নাটকীয়তার জন্ম দেন তিনি। ভোটে অনিয়মের অভিযোগে বিভিন্ন রাজ্যে একের পর এক মামলা করেও ব্যর্থ তিনি। তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প।

তবে আনুষ্ঠানিক পরাজয় স্বীকার না করলেও ২০২৪ সালে অনুষ্টিতব্য আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান তিনি। তার এই সিদ্ধান্তের কথা বেশ কিছুদিন ধরেই অনেক গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করে আসছিল।

সব শেষ ফক্স নিউজের প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতা জন রবার্টস ‘দ্য ডেইলি বিস্ট’ এর একটি প্রতিবেদনে নিশ্চিত করে বলেন, রুদ্ধদ্বার বৈঠকে গোপনে ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আগামী ২০ জানুয়ারি বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে এমনকি বাইডেনের অভিষেক চলাকালীন সময়েও তিনি এ ঘোষণা দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত