,

সপ্তাহ না ঘুরতেই আবারও কমলো সোনার দাম

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মঙ্গলবার (১ ডিসেম্বর) এক বৈঠকে বাজুস সোনার ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।

দাম কমানোর ঘোষণায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলঙ্কার কিনতে এখন খরচ পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা। বুধবার (২ ডিসেম্বর) থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে। সর্বশেষ গত ২৫ নভেম্বর সোনার দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। ফলে টানা দুই সপ্তাহে দেশের বাজারে সোনার দাম কমলো ৩ হাজার ৬৭৩ টাকা। অবশ্য গত ১৫ অক্টোবর সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল সমিতি।

বুধবার থেকে সোনার নতুন দাম— ২১ ক্যারেট প্রতি ভরি ৬৯ হাজার ৫১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলঙ্কার প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। সে কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা এবং ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তারপর হঠাৎ করেই বিশ্ববাজারে কমতে থাকে সোনার দাম। দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলছে, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক সোনার বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও সোনার দাম এক হাজার ১৬৬ হাজার টাকা কমানো হলো। সূত্র : বাংলা ট্রিবিউন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য