শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ছড়ানোর আগেই যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের তথ্য পেয়েছে সিডিসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগেই যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের তথ্য পাওয়া গিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, উহানে করোনা প্রাদুর্ভাবের আগেই নয়টি রাজ্য থেকে নেওয়া রক্তের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

সিডিসির এ সম্পর্কিত একটি গবেষণার বরাত দিয়ে মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্ট তথ্য জানিয়েছে।

গবেষণায় যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি ও ফ্রান্স থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে সিডিসি চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগেই কয়েকটি দেশে এর বিস্তারের সম্ভাবনার কথা জানিয়েছে।

সোমবার সিডিসির বিজ্ঞানীরা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া কিছু রক্তের নমুনা পরীক্ষায় সার্স-কোভ-২ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা কোভিড-১৯ বিস্তারের প্রমাণ।

গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে এ ভাইরাসের প্রাদুর্ভাবের কথা সরকারিভাবে জানানো হয়। আর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করা হয় চলতি বছরের ২১ জানুয়ারি।

সিএনএন জানায়, মার্কিন রেডক্রস কর্তৃক গত বছরের ১৩ ডিসেম্বর থেকে এ বছর ১৭ জানুয়ারি পর্যন্ত নেওয়া কিছু রক্তের নমুনা পরীক্ষা করেন সিডিসি’র বিজ্ঞানীরা। নয়টি রাজ্য থেকে সংগৃহীত সাত হাজার ৩৮৯টি নমুনার করোনা পরীক্ষা হয়।

নমুনাগুলোর মধ্যে কমপক্ষে ১০৬টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে, ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের কয়েকটি নমুনা ছিল, যেগুলো গত বছর ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে সংগৃহীত হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ