,

বিজয় দিবসের অনুষ্ঠান উন্মুক্ত স্থানেকরা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, করোনাভাইরাসের কারণে এবারের বিজয় দিবসে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। এক ভার্চুয়াল সভায় মঙ্গলবার দুপুরে এ কথা বলেন তিনি।

বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাটি হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মন্ত্রী।

তিনি বলেন, “তবে ইনডোর অনুষ্ঠান করতে পারবেন এবং অনুষ্ঠান করার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে অনুষ্ঠানে কারা আসছেন, কারা থাকবেন ইত্যাদি।”

আরও বলেন, বিজয় দিবসে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “ইনডোরের অনুষ্ঠানে নাশকতামূলক কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে গোয়েন্দারা নজরদারি রাখবেন।”

বিজয় দিবসের দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ সারা দেশে জেলা উপজেলায় তোপধ্বনিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধ সাভারে গমনাগমন ও ফুল দেওয়ার সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য