,

ব্রাহ্মণবাড়িয়ার দেশবরেণ্য ৩ কৃতি সন্তানের প্রয়াণে শোক সভা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান দেশবরেণ্য সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, নাট্যজন আলী যাকের ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান এর প্রয়াণে শোক সভা হয়েছে।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের উদ্যোগের এই সভার আয়োজন করা হয়। এতে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, নারী সংগঠক নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব।
এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার এই তিন কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাদের জীবদ্দশায়ের বিভিন্ন গৌরবোজ্জল কর্মযজ্ঞ তুলে ধরেন। পাশাপাশি তাদের অর্জন জেলাবাসীসহ সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য