,

২৮ স্বর্ণের বারসহ বান্দরবানে স্বামী-স্ত্রী আটক

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় স্বামী ও স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রাম থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৪ ভরি চার আনা তিন রতি।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার মো. ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রামের বাসিন্দা মো. ফারুকের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় সীমান্তবর্তী বসতবাড়ি থেকে তল্লাশি করে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৪ ভরি ৪ আনা ৩ রতি।

এ ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি বিল্লাল হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল স্বর্ণ পাচারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

খবর পেয়ে তথ্যমতে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২৮টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য