শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়নাতদন্তের সময় জেগে উঠলেন এই ব্যক্তি

news-image

অনলাইন ডেস্ক : কেনিয়ার একটি হাসপাতালে মৃত ঘোষণা করা এক ব্যক্তি ময়নাতদন্ত করার সময় হঠাৎ করে জেগে উঠেছেন। মর্গের স্টাফরা যখন তার পা থেকে কাটা শুরু করেন, তখন তিনি চিৎকার করে ওঠেন।

কেনিয়ার সংবাদপত্র দ্য স্ট্যান্ডার্ড- এর তথ্য মতে, মৃত ঘোষণা করার ৪ ঘণ্টা পরে জীবন ফিরে পান পিটার কিগেন (৩২)। পরিবারের সদস্যরা তাকে ‘পেটের অসুস্থতা’র কারণে হাসপাতালে ভর্তি করানোর আগে বাড়িতেই মারা যান কিগেন।

কিগেনের ভাই কিপকুরুই দাবি করেছেন, একজন নার্স তাকে জানান, কেপেন কেপকেট হাসপাতালে আসার অনেক আগে মারা যান কিগেন। নার্স তার ভাইয়ের মরদেহ মর্গে স্থানান্তরিত করার আগে মৃত্যুর সনদ তাকে হস্তান্তর করেছিলেন। কিন্তু চার ঘণ্টা পরে, যখন স্টাফরা কিগেনের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সে সময় তারা বুঝতে পারেন তিনি বেঁচে আছেন।

কিগেনের ভাই কিপকুরুই আরও বলেন, ‘মর্গের স্টাফরা যখন আমাকে মর্গে ডেকে বলল যে কিগেন নাড়াচড়া করছে তখন আমরা হতবাক হয়ে গিয়েছিলাম।’

কিগেনের স্বজনদের অভিযোগ, ডাক্তাররা চিকিৎসায় বেশি সময় নিয়েছে এবং দ্রুত মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

বেঁচে ফেরা কিগেন বলেন, ‘আমি জানতাম না আমি যখন ফিরে এসেছি তখন আমি কোথায় ছিলাম, আমি বিশ্বাস করতে পারছি না ডাক্তাররা কীভাবে প্রমাণ করলেন যে আমি মারা গিয়েছি?। তবে আমি আমার জীবন ফিরে পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি সারা জীবন তার সেবা করব।’

তবে হাসপাতালের মেডিকেল সুপার গিলবার্ট চেরুইয়োট দাবি করেন, কিগেনের স্বজনরা ‘মৃত্যুর সনদের জন্য অপেক্ষাও করেননি এবং ধরে নিয়েছিলেন যে তিনি মারা গেছেন।’

চিকিৎসক জানান, জীবন ফিরে পাওয়ায় রোগীকে পরে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করায় সুস্থতা অনুভব করছেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা