,

কালিয়াকৈর বাজারে আগুন, পুড়ল অর্ধশতাধিক দোকান

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর বাজারে মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের অন্তত অর্ধশতাধিক দোকান পাট ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল হোসেন জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাজারে একটি মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের মুদি ও অস্থায়ী টঙ দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে যোগ দেয়।

স্টেশন অফিসার আরও জানান, আগুনের ব্যাপকতার কারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর, সাভারের ইপিজেড ও আশেপাশের এলাকার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এই অগ্নিকাণ্ড কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য