,

সিলেট মহানগরীতে বৃহস্পতিবার থাকবে না গ্যাস-বিদ্যুৎ

news-image

অনলাইন ডেস্ক : সিলেট মহানগরীতে আগামী বৃহস্পতিবার গ্যাস ও বিদ্যুৎ বন্ধের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই দিন সকাল থেকে সন্ধ্যা ৮ ঘণ্টা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, সিলেট শহরতলির খাদিমনগরস্থ ডিআরএস’র রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহানগরীর দক্ষিণ সুরমা ছাড়া বাকি সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর উপশহরস্থ উপকেন্দ্রের ৩৩ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি ফিডারের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে উপশহর, তেররতন, সাদাটিকর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, লাকড়িপাড়া, সবুজবাগ, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, বালুচর প্রভৃতি এলাকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য