,

২০২০ সালের সবচেয়ে আলোচিত শব্দ ‘প্যান্ডেমিক’

news-image

অনলাইন ডেস্ক : করোনায় এখনও পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন সারাবিশ্বে। ফলে এ মুহূর্তে বিশ্বের সর্বত্র ‌‘মহামারি’ শব্দটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে যাবে প্যান্ডেমিক (Pandemic) বলা হয়।

ফলে মেরিয়ম-ওয়েবস্টার অভিধান ‘প্যান্ডেমিক’-কে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ঘোষণা করেছে।

শুধু তাই নয় অনলাইন অভিধান dictionary.comও এই প্যান্ডেমিককে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ঘোষণা করেছে। এ বছর তাদের সাইটে প্যান্ডেমিক শব্দটির অর্থই সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। এর মধ্যে ১১ মার্চ শব্দটির খোঁজ ১৩, ৫০০ শতাংশ বৃদ্ধি পায়।
গত বছরের শেষ দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। ধীরে ধীরে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার প্রভাবে এক লহমায় সাধারণ মানুষের জীবনযাত্রা পাল্টে যায়। এখনও পর্যন্ত সারাবিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটির বেশি মানুষ। প্রতিষেধক আবিষ্কার নিয়ে তাবড় সংস্থাগুলো উঠে পড়ে লাগলেও, এখন পর্যন্ত করোনার প্রতিষেধক বাজারে আসেনি। বরং প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমণ ও মৃত্যু।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য