,

এএসআই’র শিশু পুত্রকে হত্যা, পুলিশ হেফাজতে মা ও কাকা

news-image

অনলাইন ডেস্ক : খুলনার বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অমিত কুমার মণ্ডলের শিশু পুত্র জশ মণ্ডলকে (৫) হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যাকারীকে এ নিয়ে রহস্যের জাল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা তনুশ্রী মণ্ডল ও কাকা অনুপ মণ্ডলকে হেফাজতে নিয়েছে।

জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মণ্ডল ও শিশু পুত্র জশ তার সাথে ঢাকায় থাকে। রবিবার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপুজায় বেড়াতে আসেন। সোমবার সকালে জশের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বিপুল ইজারাদার বলেন, ‘সোমবার সকালে অনুপ ওই শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, নিহত শিশুটির গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তার মা তনুশ্রী ও কাকা অনুপকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। এদিকে পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা