,

৬ মানবপাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এই রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

সোমবার (৩০ নভেম্বর) সকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে তারা হলেন- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।

সিনিয়র এএসপি জিসানুল হক জানান, সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

তিনি আরও জানান, তারা ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছে। যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও ইতোপূর্বে মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন আসামি গ্রেফতারের পর জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য