,

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে সাকিব

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের বাছাইকৃত সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যেসব দলের হয়ে খেলেছেন বা কোচিং করিয়েছেন, সেই দলগুলো থেকে নিজের সেরা একাদশ বাছাই করেছেন হোয়াটমোর।

অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা,পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের দলের। তার কোচিংয়ে ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছে। বাংলাদেশের উত্থানে বড় অবদান তার।

দ্য ক্রিকেট মান্থলি ম্যাগাজিনে প্রকাশিত এক আর্টিকেলে হোয়াটমোর নিজের একাদশ প্রকাশ করেন। একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে।

২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে কোচিং করিয়েছেন হোয়াটমোর। তার সময়কালেই অভিষেক হয় সাকিবের। সাকিবের প্রসঙ্গে হোয়াটমোর বলেন, ‘সে (সাকিব) যেভাবে শুরু করেছিল, আমি জানতাম দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করবে সে। সময়ের সাথে সাথে সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং বিশ্বের সেরা অলরাউন্ডারে পরিণত হয়েছে।’

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশ

সনাথ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন ও উমর গুল। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে