,

প্রেসিডেন্ট বাইডেনের জ্যেষ্ঠ ‘প্রেস টিমে’ সবাই নারী

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকায় জো বাইডেন তার সিনিয়র প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন। মার্কিন মুলুকে এমন ইতিহাস এই প্রথম বলে দাবি করেছে বাইডেন প্রশাসন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিমের নেতৃত্বে থাকছেন সাবেক ক্যাম্পেইন কমিউনিকেশনস ডিরেক্টর কেট বেডিংফিল্ড। আর প্রেস সেক্রেটারি হয়েছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা জেন পিসাকি।

প্রেসিডেন্ট পদে প্রাথমিক জয়ের আগে থেকেই বাইডেন বলে আসছেন, প্রশাসনে বৈষম্য দূর করবেন। প্রেস টিম গড়ার পর বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘সম্পূর্ণ নারীদের নিয়ে হোয়াইট হাউজের প্রথম সিনিয়র প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘এই দক্ষ, অভিজ্ঞ জনসংযোগকারীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাদের কাজ করবে এবং এই দেশকে আরও উন্নত করে গড়ে তুলতে একটি অংশীদার প্রতিশ্রুতি নিয়ে আসছে।’

বিবিসি জানিয়েছে, ভাইস-প্রিসিডেন্ট কমলা হ্যারিসের হয়ে কাজ করবেন সায়মন স্যান্ডার্স ও অ্যাসলে ইটাইন্নে। বাইডেন মনে করেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে তার দল কাজ করে যাবে।

এর আগে গত সপ্তাহে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, বৈচিত্র্য রেখে প্রশাসন গড়ে তুলবেন, যা দেশকে প্রতিফলিত করবে।

মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে। তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।

প্রাথমিক ফলাফলে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। তবে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা