,

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সুজন আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু সাঈদ হোসেন মারাত্মক আহত হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে মুজিবনগর-টেংরামারি বাইপাস সড়কের শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগনাথপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহত সাঈদ হোসেন একই গ্রামের লস্কর আলীর ছেলে।

গ্রামবাসী জানায়, সুজন ও তার বন্ধু সাঈদ মোটরসাইকেলে টেংরামারি গ্রাম থেকে শিবপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। শিবপুর গ্রামের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি এসে ধাক্কা মারে। এ সময় মোটরসাইকেল চালক সুজন ও তার বন্ধু সাঈদ ছিটকে রাস্তায় পরে যায়। এতে ঘটনাস্থলে সুজন নিহত হয়। এ সময় তার বন্ধু সাঈদ আহত হন। পরে স্থানীয় লোকজন সাঈদকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফাড করা হয়।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য