,

করোনায় আক্রান্ত সালমানের ম্যানেজার

news-image

বিনোদন ডেস্ক : এবার করোনায় আক্রান্ত হলেন সালমান খানের ম্যানেজার জর্ডি পাটেল। এ নিয়ে এই অভিনেতার দপ্তরের চারজন কর্মী করোনায় আক্রান্ত হলেন।

চলতি মাসের শুরুতেই সালমানের গাড়ির চালক অশোক ছাড়া আরও দুই কর্মীর কোভি়ড রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সালমান ১৪ দিনের জন্য নিজেকে কোয়রান্টাইন করেছেন। এরপর গত ১৯ নভেম্বর সালমানের পুরো পরিবারের কোভিড পরীক্ষা হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও আইসোলেশন ঠিকই চলছিল।

১০ দিনের মাথায় ফের আরও এক কর্মীর শরীরে করোনা হানা দেয়। ম্যানেজার জর্ডি পটেল, গাড়ির চালক অশোক ও বাকি দুই কর্মীর চিকিৎসায় কোনও ত্রুটি যেন না থাকে, সে দিকে খেয়াল রাখছেন অভিনেতা। আপাতত মুম্বাইয়ের একটি স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এদিকে সালমানের বাবা-মায়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছিল। কিন্তু বর্তমান এই পরিস্থিতি মাথায় রেখে সে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সালমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য