,

আইসিইউতে আশিকির নায়ক রাহুল

news-image

বিনোদন ডেস্ক : আশিকির নায়ক রাহুল রায় ব্রেন স্ট্রোক করেছেন। কারগিলে সুটিং করার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিউইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার করোনা পরীক্ষায়ও নেগেটিভ এসেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে ছবির একটি দৃশ্যে যুদ্ধের অভিনয় করছিলেন।কারগিলের আবহাওয়ার কারণেই তিনি ব্রেনস্ট্রোক করেছেন। এ তারকার ভাই রমার সেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাহুল সুস্থ হয়ে উঠছেন। রাহুলের বোন প্রিয়ঙ্কা রায়ও জানিয়েছেন, এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

১৯৯০ এর দশকে মহেশ ভাট পরিচালিত আশিকি ছবিতে অভিনয় করেন রাহুল রায়। ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়। বর্তমান সময়ে এসেও ছবিটির জনপ্রিয়তা করেনি।

রাহুল অনেক ছবি করলেও তার বিখ্যাত প্রথম ছবি এটি। ‘আশিকি’তে রাহুলের বিপরীতে অভিনয় করেন অনু অগ্রবাল। ছবিটি ব্যাপক জনপ্রিয় হয়। ছবিটির গানগুলো এখনও মানুষের মুখে মুখে ঘুরছে। এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন চলচ্চিত্রপ্রেমীরা। এছাড়া রাহুল রায় বিগ বসের প্রথম সেশনেও বিজয়ী হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য