শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আঙ্গিকে করা হচ্ছে পুরো কারিকুলাম : শিক্ষামন্ত্রী

news-image

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার প্রতি সবচাইতে বেশি নজর দিয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পুরো কারিকুলাম নতুন আঙ্গিকে করা হচ্ছে। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কারিগরি শিক্ষাকে উন্নত করতে হবে।

তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রতি সবচেয়ে বেশি নজর দিয়েছে সরকার। সারা দেশব্যাপী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করা হচ্ছে। রাজনৈতিক সামাজিক বিভিন্ন মহল যেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর রাখে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানই হল সোনার বাংলায় সোনার মানুষ গড়ার কারখানা।

মাদারীপুরের শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

পরে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লাকে সভাপতি ও ডা. মো. সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, একটা দল আছে যারা বাজেট প্রস্তাবনা করলে বলে- উচ্চাভিলাষী বাজেট। টেলিভিশনে বসে বসে টকশো করবে আর বলবে উচ্চাভিলাষী বাজেট। কিন্তু প্রধানমন্ত্রীর এ যাবত কোনো বাজেটই অপূর্ণ থাকেনি। কারণ প্রধানমন্ত্রী যে বাজেট করেন, যে চিন্তা করেন- তা দেশের মঙ্গলের জন্য।

তিনি আরও বলেন, দেশে কিছু মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতায় আসতে চায়। ভাস্কর্য নিয়ে মিথ্যা ফতুয়া দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা