,

চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরে আসছেন না

news-image

নিউজ ডেস্ক : চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকায় আসছেন না।

রোববার নেপালের কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, নেপাল সফর শেষে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকায় আসছেন।

কিন্তু ঢাকার সংশ্লিষ্ট বিশ্বস্ত একটি সূত্র রোববার রাতে যুগান্তরকে নিশ্চিত করেছে যে, চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন না।

এর আগে রোববার কাঠমান্ডু পোস্টের এক অনলাইন প্রতিবেদনে জানা যায়, একদিনের ঝটিকা সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন।

রোববার নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন।

প্রতিবেদনে এ সংক্রান্ত কোনো সূত্রের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ঢাকার বিশ্বস্ত সূত্র জানায়, চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি বাংলাদেশে আসছেন না। তবে তার বাংলাদেশে আসার কথা ছিল বলে সূত্রটি জানায়।

এছাড়া কী কারণে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল করা হয়েছে তার কোনো কারণও জানায়নি সূত্রটি।

চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই দুই দিনের নেপাল সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

এরপরই ঝটিকা কাঠমান্ডু সফরে গেলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য