,

ঝিনাইদহে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মথুরাপুর গ্রামে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রবিবার সকালে ওই উপজেলার মথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক্টর চালক টুলু হোসেন (১৯); তিনি ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের হুমায়নের ছেলে এবং মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) ; তিনি একই উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মোটরসাইকেলযোগে শাকিল হরিণাকুণ্ডু থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে চাঁদপুরগামী একটি ট্রাক্টর মথুরাপুর গ্রামের মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে গেলে চালক ট্রাক্টরটির নিচেই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে আহত মোটরসাইকেল চালক শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য