,

রাজশাহীতে ইউপি ভবনে আটকে রাখা যুবকের মরদেহ উদ্ধার

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখা মোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার হয়।

জানা যায়, নিহত যুবকের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের যুগলপুর গ্রামে। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। ১০-১২ দিন আগে হরিপুর ইউনিয়নের নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিলের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন। মাত্র কয়েকদিন বিয়ে হলেও নববধূ শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে। কিছুতেই তিনি স্বামীর সংসারে ফিরতে চাচ্ছিলেন না।

দু’দিন আগে মোফাজ্জল স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। শনিবার মদ্যপ অবস্থায় স্থানীয় লোকজন তাকে চেয়ারম্যানের কাছে রেখে যান। এজন্য রাতে তাকে ইউপি ভবনের একটি কক্ষেই রাখা হয়। রোববার দু’পক্ষের লোকজনদের নিয়ে তাদের দাম্পত্য কলহের বিষয়ে মিমাংসায় বসার কথা ছিল।

চেয়ারম্যান আরো জানান, রোববার ভোরে দায়িত্বরত গ্রাম পুলিশ জানালা দিয়ে মোফাজ্জলের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জানালার সঙ্গে লেপের একটি ছেঁড়া অংশ গলায় পেঁচানো অবস্থায় মোফাজ্জলের মরদেহ ঝুলছিল। তারা ঘটনাস্থলে পৌঁছালেও লাশ নামাননি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসে আলামত নিয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য