,

সুনামগঞ্জে প্রকাশ্যে ছেলের হাতে বাবা খুন

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে প্রকাশ্যে যাঁতির আঘাতে বাবাকে খুন করেছে ছেলে। নিহত বাবার নাম ইসলাম উদ্দিন (৫২)। তিনি উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।

ঘাতক ছেলের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে স্টেশনারি মালামাল ও পান সিগারেট বিক্রেতা।

ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়ে উপজেলার বাদাঘাট বাজারে কলাপট্টিতে নাজমুল হোসেনের দোকানের সামনে এসে তার বাবা ইসলাম উদ্দিন বকাঝকা করতে থাকেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি ভাঙার সরতা দিয়ে বাবার মাথায় কয়েকটি আঘাত করে। এরপরই তার বাবা ইসলাম উদ্দিন দোকানের সামনে পাকা সড়কের ওপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নাজমুল পালিয়ে যায়।

এদিকে শনিবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, ঘটনা জানার পর অভিযুক্ত ছেলে নাজমুলকে আটক করতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য