,

অদ্ভুত কারণে সন্তান চান না নারীরা, উদ্বিগ্ন তাইওয়ান সরকার!

news-image

অনলাইন ডেস্ক : বেবি স্ট্রলার পোষ্যকে বসিয়ে পার্কে বা বাড়ির পাশের সরু গলিতে হাঁটছেন নারীরা। তাইওয়ানের তাইপে শহরে এটি সাধারণ দৃশ্য। পোষ্যদের সাজগোজ করিয়ে ঘুরতে বের হন নারীরা। এবং এই প্রবণতা এতটাই বেড়ে গেছে যে বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সরকার।

জন্মহার কমে যাচ্ছে তাইওয়ানে। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে কম জন্মহারের দেশ তাইওয়ান। ‌বংশবৃদ্ধি ‌এবং সন্তান জন্ম দেওয়া‌কে এখন ‘‌ওল্ড স্কুল’ মানতে শুরু করেছেন তারা। পরিবর্তে কুকুর-বিড়ালের মতো প্রাণী পোষার প্রবণতা বেড়ে গেছে সেখানে।

তাইপে শহরের ড্যান ফরেস্ট পার্কে ‌পোষ্য নিয়ে ঘুরছিলেন এক দম্পতি। সিরিন এবং হ্যান। সিরিন বলেন, সন্তান চাই না। খরচ বেশি। দায়িত্ব বেশি। তার চেয়ে কুকুরই ভাল। সন্তান মানুষ করা আমার পক্ষে সম্ভব নয়।

তাইওয়ানে জন্মহার কমে যাওয়ার একমাত্র কারণ পোষ্য পালনে ঝোঁক বেড়ে যাওয়া নয় অবশ্য। বিশেষজ্ঞদের দাবি, বিয়ের আগে সন্তান জন্ম নিয়ে এখনও ছুৎমার্গ রয়েছে সে দেশে। দেরিতে বিয়ে করার প্রবণতা বড় কারণ। এছাড়াও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নানারকম অর্থনৈতিক বাধার পাশাপাশি কয়েকদিনের জন্য মাতৃত্বকালীন ছুটি পান নারীরা।

গত সেপ্টেম্বরের তথ্য বলছে, তাইওয়ানে ১৫ বছরের কম বয়সী শিশুদের তুলনায় পোষ্যদের সংখ্যা বেশি। চাহিদা বাড়তে থাকার কারণে পোষ্যদের জিনিসপত্রের বাজারও ফুলেফেঁপে উঠছে। বিক্রি ২০০২ থেকে ২০১৫ সালের মধ্যে পাঁচগুণ বেড়েছে। বিকল্প পণ্যের চাহিদা বাড়ায় বাজারে প্রতিযোগিতা বাড়ছে বলে জানাচ্ছেন বেবি স্ট্রলার প্রস্তুতকারী একটি সংস্থার মুখপাত্র।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য