,

নিলামে উঠতে পারে ম্যারাডোনার ‘‌হ্যান্ড অফ গড’‌ জার্সি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়াগো ম্যারাডোনার সেই ‘‌হ্যান্ড অফ গড’ এবং তার ৪ মিনিট পরে শতাব্দীর সেরা গোলের জার্সি নিলামে ওঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন প্রস্তাব জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক নিলাম সংস্থা।

সেই বিখ্যাত জার্সি এই মুহূর্তে রাখা আছে ইংল্যান্ডের ম্যানচেস্টারে সেখানকার জাতীয় ফুটবল মিউজিয়ামে। যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই বিতর্কিত গোল সেই ইংল্যান্ডেই কেন জার্সি? মেক্সিকো সিটিতে ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের পর ইংল্যান্ডের ওই ম্যাচের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে জার্সি বদল করেন ম্যারাডোনা।

স্টিভ বলেছিলেন, ‘‌টানেলের ভিতর দিয়ে ফেরার সময় ম্যারাডোনার সঙ্গে সেদিন জার্সি বদল করতে পেরেছিলাম।’‌ সেই জার্সিই নিলামের প্রস্তাব দিচ্ছেন আমেরিকার এক নিলাম সংস্থার প্রধান ডেভিড আমেরমান। তিনি বলেন, ‘‌ওই জার্সির দাম নির্ধারণ করা কঠিন। তবে ২০ লাখ ডলার খরচ করতে রাজি থাকবেন যে কেউ।’‌ অর্থাৎ টাকার হিসাবে প্রায় ১৪ কোটি ৭৯ লক্ষ টাকা দাম উঠতে পারে বলে ডেভিডের মনে হচ্ছে।

তবে এখনই নিলামে উঠছে না জার্সি। প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র। এর আগে ম্যারাডোনার রুকি ফুটবল কার্ডের একটি প্রতীক ৭ লাখ ৩৯ হাজার টাকায় বিক্রি হয়েছিল বলে জানিয়েছেন ডেভিড। এখন সেটির দাম আরও বেশি হতে পারে বলে তার ধারণা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে