,

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হারলেন কেন? জানালেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। যদিও এখনও আনুষ্ঠিকভাবে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কোভিড-১৯ মহামারী না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সহজেই জিতে যেতেন।

ইমরান খান মনে করেন মার্কিন গণমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিরুদ্ধে গেলেও কোভিড-১৯ মহামারী না হলে ট্রাম্প নিশ্চিতভাবে জয়ী হতেন। তিনি বলেন, সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কোনো দেশের নেতার দেশ পরিচালনায় গণমাধ্যম কখনও হুমকি নয়।
এক্সপ্রেস নিউজের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে সঞ্চালক মনসুর আলীকে ইমরান খান আরও বলেন, গণমাধ্যমে আমারও সমালোচনা হয়, এগুলো আমার কোনো সমস্যা করছে না। এটি সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে।

‘এর ভালো উদাহরণ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মূলধারার সব গণমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে, তাতে মনে হয়েছে ট্রাম্পের ভূমিধস পরাজয় হবে। প্রকৃতপক্ষে তা কিন্তু হয়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প সবচেয়ে বেশি (পরাজিত প্রার্থী হিসেবে) ভোট পেয়েছেন। জো বাইডেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন, এটি আলাদা বিষয়।’

সূত্র: ডন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য