,

রাসেল প্রায় ভেঙেই দিয়েছিলেন গেইল-যুবরাজের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শনিবার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার ১৪ বলে ফিফটি করেছেন। যা টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম।

রাসেল এদিন অল্পের জন্য স্বস্তি দিয়েছেন ক্রিস গেইল, যুবরাজ সিংদের।

বৃষ্টির কারণে ৫ ওভারে নেমে আসা ম্যাচটায় রাসেল ঝড়ে আগে ব্যাট করে ১ উইকেটে ৯৬ রানের পুঁজি গড়ে কলম্বো কিংস। গল গ্ল্যাডিয়েটরস ৯৭ রানের লক্ষ্যে খেলতে নেম ২ উইকেটে ৬২ রানে থামে। কিংসরা জয় পায় ৩৪ রানে।

রাসেল ১৯ বলে অপরাজিত ৬৫ রান করেন। ৯ চারের সঙ্গে হাঁকান ৪ ছক্কা। অর্থাৎ ১৯ বলের মধ্যে ১৩ বলেই তিনি বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।

মোহাম্মদ আমিরের করা ইনিংসের প্রথম ওভারেই তিন চার ও দুটি ছক্কা হাঁকান ৩২ বছর বয়সী রাসেল। লিগ্যাল বলগুলোর মধ্যে প্রথমটা শুধু মিস করেছেন। আসিথা ফার্নান্ডোর করা পরের ওভারে একটি ছক্কা ও ৩টি চার হাঁকান।

তাতে দুই ওভার শেষেই কলম্বো কিংসের রান দাঁড়ায় ৫২/১। রাসেল তখন ১১ বলে ৪৪। মুখোমুখি হওয়া পরের বলে ছক্কা হাঁকালে দ্রুততম ফিফটির কীর্তি ছোঁয়া হতো রাসেলের। তবে ক্যারিবিয়ান ব্যাটার হাঁকিয়েছেন চার।

টি-টোয়েন্টি সবচেয়ে দ্রুততম ফিফটি ১২ বলে। ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল, ভারতের যুবরাজ সিং ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের দখলে রেকর্ডটি। ১৩ বলে ফিফটি করে দ্বিতীয় স্থানে সাবেক ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক।

তবে শ্রীলঙ্কার মাটিতে ২০ বলের নিচে এই প্রথম কোনো ফিফটি হলো। এলপিএলেই শুক্রবার জাফনা স্ট্যালিয়ন্সের বিপক্ষে ২০ বলে ফিফটি করেন গল অধিনায়ক শহিদ আফ্রিদি।

টি-টোয়েন্টিতে রাসেলের আগের দ্রুততম ফিফটি ছিল ১৯ বলে। ২০১৫ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই ইনিংসটি খেলেছেন ডানহাতি ব্যাটার। এদিন ম্যাচসেরাও হয়েছেন রাসেল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে