,

পানি থেকে ‘সোনা’ কুড়াতে সমুদ্রতীরে ভিড়

news-image

অনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর সমুদ্রতীরে শত শত মানুষ সোনা কুড়াতে ভিড় জমাচ্ছেন। শক্তিশালী সাইক্লোন ‘নিভার’ চলে যাওয়ার পর এই প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

শনিবার সকাল থেকে শুরু হয় মূল্যবান ধাতু এবং রত্নের খোঁজ। অনেকেই হলুদ রঙের কোনো ধাতু পেয়ে, তা বাড়ি নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে তা সোনা কি না এখনও স্পষ্ট নয়।

এমন কাণ্ড এটাই প্রথম নয়। প্রতিবারই কোনো বড় ঝড় বা সাইক্লোনের পরে সমুদ্রের পানিতে সোনা-সহ মূল্যবান ধাতু, রত্ন পাওয়া যায় বলে বিশ্বাস সাধারণ মানুষের।

কিন্তু এই বিশ্বাসের পেছনে আসল সত্য কী?

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা ডুবে গেলে, প্রাচীন একাধিক মন্দিরে পানি উঠে যায়। সেই পানির সঙ্গে মূল্যবান পদার্থ ভেসে আসে সমুদ্রতীরে।

তাই এই ধরনের বড় দুর্যোগের পরে অনেকেই মূল্যবান গ্রহরত্ন পেয়ে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন বলে দাবি তাদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য