,

বলরামপুরে বন্ধুসহ এক সাংবাদিককে পুড়িয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের বলরামপুর এলাকায় বন্ধুসহ এক সাংবাদিককে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, রাকেশ সিং ও পিন্টু সাহু। প্রাথমিক তদন্তের পর এটা খুনের ঘটনা বলেই প্রমাণ পেয়েছে পুলিশ।

শুক্রবার রাতে রাকেশ সিংয়ের দেহাত থানার এলাকার কালভারি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাকেশের বাড়িতে যান পিন্টু। পরে ওই বাড়ির একটি বন্ধ ঘরের মধ্যে থেকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাদের।

রাকেশ সিংয়ের বাড়ির একটি ঘরে খুনির সঙ্গে বসেছিলেন নিহতরা। সেসময় কোনো বিষয় নিয়ে ওই তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে হাতাহাতি লেগে গেলে অজ্ঞাত পরিচয়ের ওই খুনি রাকেশ ও পিন্টুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।

প্রতিবেশীদের থেকে খবর পেয়ে পুলিশকর্মীরা গিয়ে বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকে ওই ২ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্যুর আগে রাকেশ সিং পুলিশকে জানান, শুক্রবার স্ত্রী ও মেয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ায় এক বন্ধু পিন্টু সাহুকে নিয়ে বাড়িতে ছিলেন তিনি। আচমকা রাত সাড়ে ১১টা নাগাদ ওই আততায়ী তার বাড়িতে ঢুকে প্রাণে মারার হুমকি দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য