,

প্রথমবারের মতো গোয়েন্দা চরিত্রে আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন বিশাল ভরদ্বাজ। পুরোনো এ খবরের সঙ্গে নতুন যা যুক্ত হলো, ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে।

গল্প অনুযায়ী, এক দম্পতি বেড়াতে গিয়ে অজান্তেই জড়িয়ে পড়ে এক খুনের তদন্তে। পরে সেই রহস্য সমাধান করে তারা। ঘটনাচক্রে এক দম্পতির গোয়েন্দা হয়ে ওঠার গল্প বলবে এ ছবি। এই দম্পতির স্ত্রী-চরিত্রেই আলিয়াকে ভাবা হয়েছে।

ছবির শুট শুরু করার কথা ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, উত্তরাখণ্ডে। বরফ যেন পাওয়া যায়, সেই জন্য বছর শুরুতে শুটিংয়ের পরিকল্পনা।

এর আগে বিশাল জানিয়েছিলেন, যেহেতু এই গল্পে পাহাড়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, তাই আউলিতেই শুটিং করার ইচ্ছে আছে তার।

জানুয়ারিতে আলিয়া সময় দিয়ে পারবেন কি না, সেই নিয়েই এখন কথা চলছে। তবে এই প্রজেক্টে আলিয়াকে হাতছাড়া করতে চান না বিশাল। তাই জানুয়ারিতে অভিনেত্রীর সময় পাওয়া না গেলে বছরের দ্বিতীয়ার্ধে বিদেশেও শুট হতে পারে।

ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত পর্বের স্ক্রিপ্টরিডিং হলে তার পর চুক্তিপত্রে সই করবেন আলিয়া।

যদি আলিয়া অভিনয় করেন, তা হলে এটাই হবে তার প্রথম গোয়েন্দা চরিত্র।

মাস কয়েক আগে আগাথা ক্রিস্টির রহস্য গল্প নিয়ে কাজ করার অনুমতি পেয়েছেন বিশাল। পরপর কয়েকটি সিনেমা তৈরি করবেন আলোচিত লেখিকার কাহিনি থেকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য