,

পেঁয়াজ-রসুন-ডিমের দাম কমলেও বেড়েছে চাল-চিনি-তেলের

news-image
নিজস্ব প্রতিবেদক : গত এক সপ্তাহে মোটা চাল, চিনি, সয়াবিন তেল, আলু, আটা ও ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় নয়টি পণ্যের দাম বেড়েছে। বিপরীতে সরু চাল, পেঁয়াজ, রসুন, ডিম, ব্রয়লার মুরগি ও ডালসহ নয়টি পণ্যের দাম কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ান বাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামবাজার, কচুক্ষেত, মৌলভীবাজার, মহাখালীর, উত্তরা আজমপুর, রহমতগঞ্জর, রামপুরা ও মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পাইজাম ও লতা বা মাঝারি মানের চালের দাম বেড়েছে ২ দশমিক ৯৭ শতাংশ। এর মাধ্যমে পাইজাম ও লতা চালের দাম বেড়ে ৫০ থেকে ৫৪ টাকা টাকা হয়েছে। চিনির দাম ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
কয়েক মাস ধরে ভোগানো আলুর দাম সরকার দুই দফায় বেঁধে দিলেও কাজে আসছে না। দাম কমার বদলে গত এক সপ্তাহে উল্টো আলুর দাম আরও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়ে প্রতি কেজি আলু ৪৪ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, বলে জানিয়েছে টিসিবি।
চাল, চিনির বাড়তি দামের সঙ্গে বেড়েছে সব ধরনের সয়াবিন তেলের দাম। লুজ সয়াবিন তেলের দাম সপ্তাহের ব্যবধানে ৬ দশমিক ১৯ শতাংশ বেড়ে ১০২ থেকে ১০৪ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটার বোতলের সয়াবিন তেলের দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২৫ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দশমিক ৯৯ শতাংশ।
দাম বাড়ার এ তালিকায় রয়েছে পাম অয়েলও। লুজ পাম অয়েলের দাম ৮ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৯১ থেকে ৯১ টাকা লিটার বিক্রি হচ্ছে। আর সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ৯৪ থেকে ৯৬ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৬ দশমিক ১৫ শতাংশ। দাম বাড়ার এ তালিকায় রয়েছে লবঙ্গও। সপ্তাহের ব্যবধানে লবঙ্গের দাম ১২ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
টিসিবির তথ্য অনুযায়ী, খোলা আটার দাম ৬ দশমিক ৯০ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। খোলা আটার পাশাপাশি খোলা ময়দার দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ২৯ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা। তবে প্যাকেট আটার দাম গত এক সপ্তাহে কমেছে। প্যাকেট আটার দাম ৭ দশমিক ১৪ শতাংশ কমে ৩২ থেকে ৩৩ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম কমেছে আমদানি করা পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে ১২ দশমিক ৫০ শতাংশ দাম কমে আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। আমদানি করা রসুনের দাম ৫ দশমিক ৫৬ শতাংশ কমে কেজি ৮০ থেকে ৯০ টাকা হয়েছে। এলাচের দাম ৩ দশমিক ৪৫ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ৩২০০ টাকা।
টিসিবি জানিয়েছে, দাম কমার তালিকায় রয়েছে সরু চাল। সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৭১ শতাংশ কমে ৫৫ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের দাম ৭ দশমিক ৩৫ শতাংশ কমে হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৩ টাকা। আর ব্রয়লার মুরগির দাম ১ দশমিক ২১ শতাংশ কমে কেজি ১২০ থেকে ১২৫ টাকা হয়েছে।
দাম কমার এ তালিকায় রয়েছে মসুর ও মুগ ডাল। মাঝারি দানার মসুর ডালের দাম ৫ দশমিক ৫৬ শতাংশ কমে কেজি ৮০ থেকে ৯০ টাকা হয়েছে। ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ। আর মুগ ডালের দাম ১১ দশমিক ৫৪ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা