,

যাদের কাজ নাই তারাই তারকাদের নিয়ে ট্রোল করে : কারিনা

news-image

বিনোদন ডেস্ক : সাফ জানিয়ে দিলেন কারিনা কাপুর, যারা অনলাইনে সেলিব্রিটিদের ট্রোল করে, তারা বাস্তবে কর্মহীন হয়ে বাড়িতে বসে আছে। কোনও কাজ না পেয়েই তারা এ ভাবে নিজেদের মতামত জানায়।

মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, “এই অতিমারি এবং লকডাউন মানুষের মনকে এলোমেলো করে দিয়েছে। আমাদের হাতে এখন অনেক ফাঁকা সময়। তাই মানুষ সব কিছু নিয়ে বেশি ভাবছেন, বেশি আলোচনা করছেন এবং তার সঙ্গে ট্রোলও বেশি করছেন। সবাই বাড়িতে বসে আছেন, অনেক মানুষের হাতে কাজও নেই। তাদের মন্তব্যগুলিকে ট্রোলিং হিসাবে ধরাও উচিত নয়। তারা আসলে বোর হচ্ছেন এবং প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে।’

কারিনা মনে করেন, প্রত্যেকেরই অন্য কারও জীবনে নাক না গলিয়ে নিজের জায়গায় নিজের মতো করে খুশি থাকা উচিত। যদি কেউ ট্রোল করে খুশি থাকেন তা হলে তাকে তাই করেই খুশি থাকার উপদেশ দিলেন অভিনেত্রী।

এর আগে অন্য আর একটি সাক্ষাৎকারে নেপোটিজম প্রসঙ্গে কথা বলেছিলেন কারিনা। অভিনেত্রীর মতে, শুধুমাত্র প্রভাবশালী পরিবারের জোরে ২১ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করা সম্ভব নয়। পাশাপাশি তিনি এমন অনেক ‘স্টারকিড’-দের কথাও মনে করিয়ে দিয়েছেন যারা বলিউডে সফল হতে পারেননি। অর্থাৎ, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে যে নিজস্ব প্রতিভার প্রয়োজন সেই কথাই আকারে ইঙ্গিতে বুঝিয়েছিলেন অভিনেত্রী।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে স্বজনপোষণ নিয়ে নতুন তরজা শুরু হলে সেই আঁচ এসে লাগে কারিনার গায়েও। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলের মুখে পড়তে হয় নবাব-পত্নীকে। তবে এ সব নিয়ে মাথা ঘামাতে তিনি নারাজ। আপাতত ‘লাল সিং চড্ডা’র কাজ শেষ করে তিনি অপেক্ষা করছেন দ্বিতীয় বারের মাতৃত্বের জন্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য