,

শরীরের সঙ্গে ২ বছরের যুদ্ধ শেষে মোনালি

news-image

বিনোদন ডেস্ক : ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করলেন মোনালি ঠাকুর। নতুন করে আবার নিজেকে গড়ে তুলতে চাইছেন এই মুহূর্তের বলিউড তথা টলিউডের প্রথম সারির গায়িকা। অন্তত তেমনটাই বলছে তার ইনস্টাগ্রাম পেজ।

বুধবার জিমে ওয়ার্ক আউটের ছবি পোস্ট করলেন মোনালি। সেখানে গায়িকাকে ওয়েট লিফটিং করতে দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “স্বাস্থ্য এবং শক্তিবৃদ্ধি কোনও অজুহাত ছাড়াই। অবশেষে নিজের স্বাস্থ্য এবং শক্তি ফিরে পেয়ে আমি উচ্ছ্বসিত। ধীরে হলেও অবশেষে আমার শরীর আমার কথা শুনছে। ২ বছর কোনও ওয়ার্ক আউট নেই, যুদ্ধ চলেছে শরীরের সঙ্গে। অবশেষে আশার আলো।’ মোনালির ওয়ার্ক আউটের পোস্টে ইতিমধ্যেই অনুরাগীদের লাইক, কমেন্টের বন্যা।

প্রসঙ্গত, কয়েক মাস আগে বাবাকে হারিয়েছেন মোনালি। সেই সময় তিনি ছিলেন সুইজারল্যান্ডে তার স্বামী মাইকের সঙ্গে। বাবা শক্তি ঠাকুরের মৃত্যুর খবর শুনে তিনি ফিরে আসেন দেশে। কঠিন সময় কাটিয়েছেন গায়িকা।

করোনা অতিমারির সময় নিজেকে হাসিখুশি রাখতে প্রিয় ডাইচির (পোষ্য) সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তাকে। কালীপূজা এবং দীপাবলিতে মায়ের সঙ্গে সময় মুম্বাইতে সময় কাটিয়েছিলেন তিনি। এ ছাড়াও মাঝেমধ্যেই সালসা নাচতেও দেখা গিয়েছে তাকে । তবে এবার উৎসবের মরসুম শেষে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন মোনালি। নিজেকে আরও ফিট করে তুলতে জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য