,

সাতক্ষীরায় শ্বশুরকে গলা কেটে হত্যা

news-image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর শরীরে পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের জামাতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আবুল কালাম আজাদ দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক ও নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট মেয়ের জামাই। নিহত কৃষক মোসলেম উদ্দীন দেয়াড়া গ্রামের মৃত. নঈমুদ্দীনের ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মীর্জা সালাউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হত্যার রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদকে।

তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের ভাতিজার ঘর থেকে হত্যাকাণ্ডের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জের ধরে ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন একসময় বাড়িতে কেউ না থাকায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করেন জামাতা। এ কাজে তাকে সহযোগিতা করেন নিহতের ভাতিজা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের