,

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাল্টা ব্যবস্থা নেয়ার দাবি জানাল ইরাকের সাংসদরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকসহ ১৩টি দেশের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাল্টা ব্যবস্থা নিতে বাগদাদ সরকারের কাছে দাবি জানিয়েছেন ইরাকের সংসদ সদস্যরা। আমিরাত সরকার শুধু ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেনি বরং বেশ কয়েকজন ইরাকি নাগরিককে অজ্ঞাত কারণে আটকও করেছে।

ইরাকের সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মুখতার আল-মুসাভি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ইরাকি এসব নাগরিককে কেন আটক করা হয়েছে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে বাগদাদ। তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপরে সময়ে এসব নাগরিককে আটক করা হয়েছে।

হাসান আলী নামে আরেক সংসদ সদস্য বলেন, ইরাকের বিরুদ্ধে যেভাবে আমিরাত সরকার ব্যবস্থা নিয়েছে বাগদাদকেও একইভাবে পাল্টা ব্যবস্থা নিতে হবে। আমিরাতের নাগরিকদের জন্যও তিনি ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। আবুধাবি সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক বলে মন্তব্য করেন ইরাকের এ সংসদ সদস্য।

আমির আল-ফাইয়াজ নামে আরেকজন সংসদ সদস্য বলেন, সংযুক্ত আরবব আমিরাতের এই সিদ্ধান্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সাথে সম্পর্কযুক্ত।

তিনি বলেন, যদিও আমিরাত দাবি করছে যে, করোনাভাইরাসের মহামারী ঠেকাতে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে রাজি নয় তাদের উপরই এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা