,

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বরে। তিন ধাপ এগিয়ে এখন তারা ১৮৪-তে উঠে এসেছে।

বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র‌্যাংকিং।

ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র করেছে বাংলাদেশ। সিরিজ জিতে নেয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে লাল-সবুজ জার্সিধারীদের। আগে ছিল ৯১৪ রেটিং। ৬ পয়েন্ট বেড়ে এখন বাংলাদেশের রেটিং ৯২০।
এশিয়া থেকে ভারত চার ধাপ উন্নতি করে ১০৪ নম্বরে এসেছে। কাতার দুই ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে চলে গেছে। আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৫০ নম্বরে।

বৈশ্বিক হিসাব বিবেচনায় শীর্ষ ৬ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বেলজিয়াম যথারীতি শীর্ষে। তাদের পরে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।

উন্নতি করেছে আর্জেন্টিনা। আট নম্বর থেকে সাতে উঠে এসেছে লিওনেল মেসির দল। অষ্টম স্থানে উরুগুয়ে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা