,

সামাজিক দূরত্ব বজায় রাখে যে পোশাক

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। মেনে চলা হচ্ছে বিভিন্ন সতর্কতা।

তবে পোশাক ডিজাইনার শেই ভিন্ন উপায় বের করেছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে ছয় ফুট ব্যাসার্ধের পোশাক তৈরি করেছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোশাকটি পরা ছবি ও ভিডিও পোস্ট করেছেন শেই। গোলাপি রঙের এই পোশাকের পাশাপাশি মুখে মাস্কও পরেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা অনেকটা নিজের সামাজিক দূরত্ব বজায় রাখার বৃত্ত।’

পোশাকটি তৈরি করতে গণিতের গরমিল হওয়ায় দুইবার ব্যর্থ হন শেই। তবে তৃতীয়বারে সফল হয়েছেন। ১২ ফুট হুপস্কার্টটি অনেক হালকা এবং দামেও সাশ্রয়ী। এটি তৈরি করতে ২৭০ মিটার নেট কাপড় ব্যবহার করা হয়েছে। চলাচলের সুবিধার জন্য পোশাকের নিচের অংশে রয়েছে ছোট চাকা। পোশাকটি তৈরি করতে সময় লেগেছে দুই মাস।

পোশাক নিয়ে শেই মজা করে বলেন, ‘আমাদের পার্কিংয়ে গিয়ে ফটোশুট করতে হয়েছে কারণ শুধুমাত্র এই স্থানেই পোশাকটি পরে চলাচল সম্ভব।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য