,

নেপলস শহরে ম্যারাডোনার নামে স্টেডিয়াম

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালির নেপলস শহরের একটি স্থানীয় স্টেডিয়াম আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার এক টুইট বার্তায় নেপলসের মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস বলেন,‘ সান পাওলো স্টেডিয়ামের নামটি ম্যরাডোনার নামে করা হোক।

টুইটবার্তায় মেয়র বলেন, ‘দিয়াগো আমাদের নাগরিকদের স্বপ্নদ্রস্টা। তিনি তার প্রতিভা দিয়ে নেপলসকে আলোকিত করেছিলেন। আপনি আমাদের খুশি করেছিলেন। নেপলস আপনাকে ভালবাসে।’
নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস আরএমসি রোডিওকে বলেন, ‘স্টেডিয়ামের নাম হতে পারে সান পাওলো-ম্যারাডোনা।’

নাপোলির সাবেক ফুটবল তারকা ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরের পর তার সম্মানে বুধবার পুরো স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। এ সময় শোকাহত ম্যারাডোনা ভক্তরা সমবেত হন স্টেডিয়ামের বাইরে।

এই ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লীগ শিরোপা জয় করেছিল নাপোলি। যার সুবাদে ছড়িয়ে পড়েছিল অখ্যাত ওই নগরীর নাম।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে