,

৮৮ রানেই গুটিয়ে গেল ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : হার দিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিশন শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড়সড় ধাক্কা খেল বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটা বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামের। টস হেরে ব্যাট করতে নেমে যারা গুটিয়ে গেছে মাত্র ৮৮ রানেই।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচটিতে ১৬.২ ওভারেই ৮৮ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।

এই ৮৮ রানের মধ্যে ৪০ রানই আবার ওপেনার মোহাম্মদ নাঈমের। ২৩ বলে ৩টি করে চার ও ছক্কায় ‍যিনি নিজের ইনিংস সাজান।

নবম ওভারের শেষ বলে মোসাদ্দেক হোসেনের বলে বোল্ট হন নাঈম। ঠিক দুই বল আগেই ১৫ রান করা আকবর আলীকে বোল্ট করেছিলেন মোসাদ্দেক। বলতে গেলে এই ধাক্কাতেই চুরমার হয়ে যায় ঢাকা। ৩ উইকেটে ৬৫ রান থেকে গুটিয়ে যায় ৮৮-তে। অর্থাৎ ২৩ রান যোগ করতেই নেই শেষ ৭ উইকেট।

ঢাকার পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন মুক্তার আলী। শূন্য রানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান- মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আবু হায়দার ও রুবেল হোসেন। মুশফিক ডাক মেরেছেন। আবু হায়দার ও রুবেল যথাক্রমে খেলেছেন ২ ও ৩ বল। আর দশ বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিন নম্বরে নামা সাব্বির।

মোসাদ্দেক ছাড়াও চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজ রহমান ও তাইজুল ইসলাম। ১টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও সৌম্য সরকার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে