,

বিচ্ছেদের পর নতুন প্রেমে মীম

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছেন নাদিয়া মীম। বর্তমানে ‘হাওয়াই মিঠাই’ নামের একটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। তবে করোনার অবসর সময়ে প্রেমে মজেছেন তিনি। তার প্রমাণ মেলে মীমের ‘ইন্সটাগ্রামে’ ঢুঁ মারলেই। জানা যায়, তাদের প্রেমের বয়স আট মাস চলমান, যার শুরুটা করোনাতেই।

এদিকে প্রেম নিয়ে লুকোচুরি না থাকলেও প্রেমিকের পরিচয় কাউকে জানাতে নারাজ এই অভিনেত্রী। মীম বলেন, ‘এখনই বিস্তারিত বলা যাবে না। শুধু বলি, তিনি একজন গিটারিস্ট। বাদবাকি সব জানাব বিয়ের পর।’

তিনি আরো জানান, তাদের সম্পর্ক নিয়ে ইতিমধ্যে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। এসব নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। করোনার শুরুতে তাদের প্রেমের সূচনা। এখনই বিয়ে নিয়ে ভাবনা নেই। এই মুহূর্তে কাজ নিয়েই ব্যস্ততা বেশি।

‘আমাদের রিলেশনকে অন্যভাবে দেখার কিছু নেই। দুজন দুজনকে পছন্দ করি। যদি জানতে চান প্রেম কি না, বলব, হ্যাঁ প্রেম। কয় মাস হলো, সেটা বড় কথা নয়। কবে বিয়ে করব, সেসব পরিকল্পনা করেই জানাব।’- যোগ করেন মীম।

প্রেম যেন পরিণয়ে রূপ নেয়, সেই দোয়া চেয়েছেন ২০১৪’র লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী এই অভিনেত্রী।

ছবি: সাবেক স্বামীর সঙ্গে নাদিয়া মীম

প্রায় দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া মিম। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি ‘বয়সের অমিল ও মতপার্থক্যকে’ দায়ী করেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ এপ্রিল বিয়ে করেছিলেন নাদিয়া। তার সাবেক স্বামীর নাম ছিলো সাফায়াত। নাদিয়া-সাফায়াতের মধ্যেও ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য