,

সময় পেলেই কমলা হ্যারিস পরিবারের জন্য রান্না করেন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : আর মাত্র দেড় মাস। তার পরেই শপথ নেবেন। যুক্তরাষ্ট্র সামলানোর গুরু দায়িত্বের অনেকটাই এসে পড়বে তারও কাঁধে।

তাই বলে নিজের ভালোলাগাটা বিসর্জন দিচ্ছেন না কমলা হ্যারিস। আমেরিকার সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। বাইরে তার নামের আগে ‘ভাইস প্রেসিডেন্ট’ তকমা লাগলেও ঘরে সেই আগেরমতোই আছেন।

বিশেষ বিশেষ দিনগুলোতে এখনও সব কাজ ফেলে ঢুকে পড়েন রান্নাঘরে। নিজের হাতে রান্না করেন প্রিয় খাবার।

বুধবার (থ্যাঙ্কসগিভিং ডে’র আগের দিন) এমনই একটি রেসিপি শেয়ার করলেন তার নিজের ইনস্টাগ্রামে। খবর এনডিটিভির।

কর্নব্রেড ড্রেসিং। থ্যাঙ্কসগিভিং ডে’র বিশেষ দিনে প্রিয় পদটা পরিবারের সবাই মিলে খুব উপভোগ করেন। আর সেটা নিজের হাতে প্রতি বছর তৈরি করেন হ্যারিস।

এবার সোশ্যাল মিডিয়ায় নিখুঁতভাবে তুলে ধরলেন সেই রেসিপি। ধাপে ধাপে কীভাবে কর্নব্রেড, স্পাইসি পর্ক, সসেজ, আপেল কুচি, সেলেরি, মাখন, রোজমেরি, পার্সলে দিয়ে এই পদ তৈরি করতে হয় লিখে দিয়েছেন।

লিখলেন, ‘এই বছর আমি আমার পরিবারের একটি প্রিয় থ্যাঙ্কসগিভিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি, যখনই আপনারা এই রান্নাটা করতে পারবেন, তখনই এই রান্নাটা সেই উষ্ণতা এনে দেবে, যা আমার জীবনে এনেছে। এমনকি যখন আমি প্রিয়জনদের থেকে দূরে থেকেছি, তখনও এনেছে।’

এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে রান্নার রেসিপি শেয়ার করেছেন। এর আগে তার ভারতীয় রেসিপি দোসা বানানোর ছবিও ভাইরাল হয়েছে কয়েকবার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য