,

দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু আগামী মাস থেকে

news-image

নিউজ ডেস্ক : আগামী মাস থেকে দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।

বিশেষ অতিথির বক্তব্যে সেব্রিনা ফ্লোরা জানান, অ্যান্টিজেনের কোন কিটটি সবচেয়ে ভালো বা কার্যকর সেটি নিশ্চিত না হওয়ায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে দেরি হচ্ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত দুটি কিটের কার্যকারিতা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আগামী মাস থেকে দেশে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই- এমন ১০টি জেলায় এই কার্যক্রম শুরু করা হবে। তবে সন্দেহজনক রোগীর অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ না হলে তাকে অবশ্যই পিসিআর পরীক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য