,

করোনায় ফের একদিনে রেকর্ড মৃত্যু, নতুন সংক্রমণ সাড়ে পাঁচ লাখ

news-image

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে রেকর্ড ১১ হাজার সাত’শ মানুষের মৃত্যু দেখল বিশ্ব। এসময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের মতো। ফলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি। মোট মৃত্যু ১৪ লাখ ১৪ হাজার ছুঁইছুঁই।

মঙ্গলবারও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মে মাসের পর প্রথম ২১শ’র বেশি মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৬৬ হাজারের মতো। এপ্রিলের পর প্রথম সাড়ে ছয়শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ইতালি। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৫১ হাজার।

সাড়ে ছয়’শ মৃত্যুর ফলে ব্রাজিলেও প্রাণহানি এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এদিন ছয়’শ করে মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য-ফ্রান্স। পাঁচশ’র বেশি মানুষ মারা গেছে পোল্যান্ড, স্পেন আর রাশিয়ায়। প্রায় পাঁচ’শ মৃত্যুতে, ভারতেও প্রাণহানি এক লাখ ৫৪ হাজার ছুঁইছুঁই। এ পর্যায়ে দিনে পাঁচ’শ মতো মৃত্যু দেখছে ইরানও।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের