,

ফ্রান্সবিরোধী মনোভাব পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সিঙ্গাপুর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সবিরোধী মনোভাব প্রকাশ ও সহিংসতা উস্কে দিতে উগ্র মন্তব্য করাসহ বিভিন্ন ইস্যুতে তদন্ত শেষে মোট ১৬ জন বিদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। এদের মধ্যে ১৫ জনই বাংলাদেশি। খবর দ্য স্ট্রেইটসটাইমস’র।

খবরে বলা হয়, গত সেপ্টেম্বর থেকেই দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নজর রাখছিল। তাদের তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিতাড়িত করা হবে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে বাংলাদেশিদের বিতাড়িত করা হবে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে।

এদিকে সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে আহমেদ ফয়সাল নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) তাকে গ্রেফতার করা হয়। তিনি ইসলাম নিয়ে বিভিন্ন ভিডিও অনলাইনে প্রকাশ করেছিলেন বলে অভিযোগে বলা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য