,

ভালবেসে বিয়ে, টাকার লোভে বউ বিক্রি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টাকার লোভে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুরের নতুনহাটে।

আনন্দবাজার জানিয়েছে, নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে ১৮ নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছু দিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়।

তাদের অভিযোগ, পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে ছক কষে টাকার লোভে দীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয়।

টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে সে টুম্পার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ। টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের।

টুম্পার আত্মীয়দের বক্তব্য, শুক্রতবার (২০ নভেম্বর) টুম্পাকে ছাড়াই বাড়ি ফেরে দীপ। এরপরই শুরু হয় তার খোঁজ। শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতেও যান টুম্পার আত্মীয়রা। কিন্তু সেখানেও তার কোনও খোঁজ মেলেনি। এরপর শান্তিপুরে দীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য