,

অসুস্থ তাসকিন চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমানের শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। সম্প্রতি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ছুটে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।

গত অক্টোবরে তাসকিন রহমান জানান, তিনি শারীরিকভাবে সুস্থ। চিকিৎসকের পরামর্শ মতে তাকে ১ মাস বিশ্রাম নিতে হবে। সে অনুযায়ী কাজ শুটিং বন্ধ রেখে বিশ্রামে ছিলেন এই তারকা। কিন্তু বিশ্রামে থাকা অবস্থায় হঠাৎ করে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সঙ্গে সমস্যা দেখা দেয় চোখে। এরপর আবারও পরীক্ষা করে তাসকিন জানতে পারেন, তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে। এর চিকিৎসা বেশ স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য গত রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় গিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া থেকে তাসকিন রহমান বলেন, ‘আমি প্রায় দুই মাস ধরে অসুস্থ। শরীরের দুর্বলতা কাটছিলই না। তাই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলাম। এরমধ্যেই হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা দেখা দেয়। আর যখনই মাথা ব্যথা শুরু হয় তখনই চোখ ঘোলা হয়ে যায়। দিনদিন এটা বাড়ছিল। পরে জানতে পারলাম আমার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে। এটা মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। বিষয়টা গুরুতর। সময় মতো সঠিক চিকিৎসা না হলে, এটি আরও জটিল হয়ে যেকোনো সময় বড় ধরনের কিছু হয়ে যেতে পারে।’

অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর করোনার জন্য দেশটির সরকারের অধীনে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তাসকিন। কোয়ারেন্টিন শেষ হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এরমধ্যেও তার চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান তিনি।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই তারকা আরও বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার নাগরিক। ২০১৮ সালে শুটিংয়ের জন্য বাংলাদেশে যাই। সেখানে যাওয়ার পর কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে, এই দুই বছর এখানে (অস্ট্রেলিয়া) আসার সুযোগ হয়েনি। তবে এবার চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে আসতে হলো। বাংলাদেশে থাকতেই এখানকার চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। তারাই এখন মূল চিকিৎসা শুরু করেছেন।’

অসুস্থতার জন্য আরও মাস খানেক শুটিংয়ে ফিরতে পারবেন না বলে জানান তাসকিন। তার ভাষ্য, ‘আসলে আমি কখনো কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না। যারা আমার সঙ্গে কাজ করেছেন, তারা ঠিকই সেটা জানেন। কিন্তু এবার অসুস্থতার কারণে আমার বেশকিছু কাজ আটকে আছে। আমার নিজেরই সেটা খারাপ লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শুটিংয়ে অংশ নিতে পারবে। সবার সহযোগিতা কামনা করছি। আর আমি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাইছি। ’

এর আগে অক্টোবরে চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদে গিয়েছিলেন তাসকিন। তখন চিকিৎসক তার পালস রেট ও হার্টবিটের মধ্যে তারতম্য খুঁজে পান। যেটা স্বাভাবিক করতে মাসখানেক বিশ্রাম থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে।

২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে তাসকিন রহমানের বড় পর্দায় অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর তার অভিনীত ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’ সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এছাড়া তাসকিনের মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’। মৌখিকভাবে নতুন আরও কয়েকটি সিনেমাতে চূড়ান্ত হয়ে আছেন বলে জানান নীল নয়নের এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা