,

করোনায় আক্রান্ত হয়ে মহাত্মা গান্ধীর প্রপৌত্রের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মারা গেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ মহাত্মা গান্ধীর এক প্রপৌত্র। জানা গেছে, রবিবার দক্ষিণ আফ্রিকায় গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

সতীশের বোন উমা ধুপেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর দিয়েছেন। দীর্ঘদিন ধরে নিউমোনিয়াতে ভুগছিলেন সতীশ। তার মাঝে ধরা পড়ে করোনা। এরপরই হৃৎক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

ফেসবুকের এক পোস্টে উমা লেখেন, ‘‌আমার ভাই দীর্ঘ একমাস‌ ধরে নিউমোনিয়ায় ভোগার পর প্রয়াত হয়েছে। চিকিৎসা চলাকালীনই তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এরপরই হৃৎক্রিয়া বন্ধ হয়ে যায়, যার জেরে তার মৃত্যু হয়।‌’‌
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার সময় ছেলে মণিলাল গান্ধীকে রেখে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। মণিলালের তিন সন্তানের মধ্যে একজন ছিলেন সীতা ধৈর্যবালা গান্ধী। শশীকান্ত ধুপেলিয়াকে বিয়ের পর তিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে দীর্ঘদিন বসবাস করেন।

সীতার ৩ সন্তানের মধ্যে সতীশ একজন। তার জন্ম ১৯৫৪ সালে। উমা ছাড়াও ধুপেলিয়ার আরও একটি বোন আছেন। তার নাম কীর্তি মেনন। কীর্তিও জোহানেসবার্গেই বসবাস করেন। মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত তিনি।

সতীশ ধুপেলিয়া তার জীবনের বেশিরভাগ সময় মিডিয়া জগতে কাজ করেছেন। তিনি মূলত ভিডিওগ্রাফার এবং ফোটোগ্রাফার। এছাড়া গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্টের সঙ্গেও যুক্ত ছিলেন। সূত্র : সংবাদ প্রতিদিন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য