,

কাল থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৮ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন ইচ্ছুক প্রার্থীদের কাছে আবেদন ফরম বিতরণ করবে বিএনপি।

আজ কেন্দ্রীয় দফতরে দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দলীয় তফসিল অনুযায়ী, মনোনয়ন ইচ্ছুক প্রার্থীদের আগামীকাল মঙ্গলবার থেকে ২৯ নভেম্বর পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয় অথবা জেলা কার্যালয় থেকে কেন্দ্র কর্তৃক নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে দলের দেয়া নির্দেশনা ও শর্তাবলীয় অনুযায়ী পূরণ করে গুলশানের অফিসে জমা দিতে হবে।

প্রথম পর্যায়ে পঞ্চগড়, পটুয়াখালীর কুয়াঘাটা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, বরিশালের উজিরপুর, দিনাজপুরের ফুলবাড়ী, বাকেরগঞ্জ, রংপুরের বদরগঞ্জ, ময়মনসিংহের গফরাগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনার মদন, রাজশাহীর পুঠিয়া, কাটাখালী, মানিকগঞ্জ, কাটাখালী, ঢাকার ধামরাই, সিরাজগঞ্জের শাহজাদপুর, গাজীপুরের শ্রীপুর, পাবনার চাটমোহর, সুনামগঞ্জের দিরাই, কুষ্টিয়ার খোকসা, মৌলভীবাজারের বড়লেখা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, খুলনার চালনা, চট্টগ্রামের সীতাকুন্ড ও বরগুনার বেতাগী পৌরসভায় নির্বাচন হবে ২৮ ডিসেম্বর।

বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য